×

জাতীয়

কারওয়ানবাজারের রেলগেট বস্তিতে অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০১:১৫ পিএম

কারওয়ানবাজারের রেলগেট বস্তিতে অগ্নিকাণ্ড
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কারওয়ানবাজার রেলগেট সংলগ্ন জনবহুল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে অাগুনের সূত্রপাত ঘটে। সবশেষে খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, কারওয়ানবাজারস্থ দীপ্ত টেলিভিশনের বিপরীতে গোডাউনের পাশের বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবরে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেন নি তিনি। তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রতন কুমারের নেতৃত্বে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট ফায়ার স্টেশন। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App