×

জাতীয়

কভার্ড ভ্যানের ধাক্কায় গাজীপুরে সাংবাদিক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ০৪:৪১ পিএম

কভার্ড ভ্যানের ধাক্কায় গাজীপুর সিটি করপোরেশনের মৈরান এলাকায় জয়নাল আবেদীন হযরত (৩৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিনহাজ আহমেদ (২৮) নামে আরেক সাংবাদিক আহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) দুপুর দেড়টায় মৈরান এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন শেরপুরের শ্রীবর্দী থানার ঘড়িয়ারচর এলাকার মকবুল হোসেনে ছেলে। তিনি ‘দৈনিক ভোরের চেতনা’ পত্রিকার সম্পাদক ছিলেন। আহত মিনহাজ আহমেদ ‘গাজীপুর কন্ঠ’ অনলাইন পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে মোটরসাইকেল করে জয়নাল আবেদীন ও মিনহাজ মিরেরবাজার এলাকায় যাচ্ছিলো। এ সময় মৈরান এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যান এবং গুরুতর অবস্থায় মিনহাজকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মিনহাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল রেফার্ড করা হয়। নিহত জয়নাল আবেদীন গাজীপুর সিটি করপোরেশনের রওশন সড়ক এলাকায় ও মিনহাজ শিববাড়ী এলাকায় বোনের বাসা থাকতো। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিনয় সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক জয়নাল আবেদীনের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ঘতক কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App