×

জাতীয়

নুসরাত হত্যার দায় স্বীকার করলেন নুর-শামীম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ১১:৪৯ এএম

নুসরাত হত্যার দায় স্বীকার করলেন নুর-শামীম
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার এজহারভুক্ত দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম। রবিবার (১৪ এপ্রিল) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন দু’জনে। দুপুর ৩টায় আদালতে হাজির করা হয় নুর ও শামীমকে। এরপর দু’জনের জবানবন্দি গ্রহণ শুরু হয়, রাত পৌনে ১টা পর্যন্ত চলে তা। পরে ওই দুই আসামিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়। নাম প্রকাশ না করার শর্তে মামলার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, নুর উদ্দিন ও শাহদাত হোসেন শামীম ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে নুর বলেছেন, এপ্রিলের ১ ও ৩ তারিখ কারাগারে আটক মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই নুসরাতের গায়ে আগুন দেওয়ার সিদ্ধান্ত হয়। অধ্যক্ষের পরামর্শেই নুসরাতের গায়ে আগুন ধরানো হয়। এ ব্যাপারে পিবিআই স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন অতিরিক্ত পুলিশ সুপার তাহেরুল হক চৌহান বলেন, ‌তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং আদালতে স্বীকার করেছেন। তারা জেলখানা থেকে নির্দেশ পেয়েছে, এরকম অনেক বর্ণনা আসছে। তদন্তের স্বার্থে আর কিছু বলতে চাই না। আরও অনেক সংশ্লিষ্ট ব্যক্তি আছে যাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এরপর বিষয়টি আরও স্পষ্ট করা হবে। তাহেরুল হক চৌহান আরও বলেন, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া চারজনের সবাইকে গ্রেপ্তার করতে পারিনি। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গত ৬ এপ্রিল আলিম পরীক্ষার্থী রাফিকে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসা ক্যাম্পাসে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০ এপ্রিল বুধবার রাতে সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

উৎপাদন বন্ধের শঙ্কা, অতিষ্ঠ ঝালকাঠির দুই লাখ গ্রাহক

লোডশেডিং উৎপাদন বন্ধের শঙ্কা, অতিষ্ঠ ঝালকাঠির দুই লাখ গ্রাহক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App