×

জাতীয়

আনিস খাদেম হত্যার দায়ে ছয় আসামীর মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০৪:১০ পিএম

আনিস খাদেম হত্যার দায়ে ছয় আসামীর মৃত্যুদণ্ড
ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক খাদেম ওরফে আনিস খাদেম হত্যা মামলায় ছয় জনের ফাঁসির রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। অপরাধ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন আজগর হোসেন রানা নামে একজন। বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিরা হলেন, নিহত আনিস খাদেমের বংশীয় বড় ভাই শহিদুর রহমান খাদেম ওরফে মিনু খাদেম ওরফে মামা খাদেম, তার ভাড়া করা সন্ত্রাসী মাহবুব আলম লিটন ওরফে দাতভাঙ্গা লিটন (পলাতক), শেখ শামীম আহম্মেদ, মো. জুয়েল, কামাল হোসেন বিপ্লব (পলাতক) ও সোহেল ওরফে ক্যাটস আই সোহেল। যাবজ্জীবনপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল্লাহ মোহাম্মদ নাজিম উদ্দিন বাবু ওরফে হোন্ডা বাবু ওরফে টিএন্ডটি বাবু ওরফে চুলা বাবু ওরফে টুইন্যা বাবু (পলাতক)। রায়ে যাবজ্জীবন প্রাপ্তের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্তসহ পাঁচজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর চারজনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৩ মে রাজধানীর মালিবাগ শাহী মসজিদের গলিতে মাজারে অনুদান দেয়ার কথা বলে ডেকে নিয়ে আনিস খাদেমকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ছেলে সাইদুল হক খাদেম রাজধানীর মতিঝিল থানায় একটি হত্যা মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App