×

জাতীয়

খুলনার ৯ জুট মিলে উৎপাদন বন্ধ, বিক্ষোভে শ্রমিকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ১১:০১ এএম

খুলনার ৯ জুট মিলে উৎপাদন বন্ধ, বিক্ষোভে শ্রমিকরা

ফাইল ছবি

বকেয়া মজুরির দাবিতে আজ সোমবার সকাল থেকে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করছেন খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা। ঈদুল ফিতরের আগে বকেয়া মজুরি পরিশোধ করা না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে বিক্ষুদ্ধ শ্রমিকরা জানিয়েছেন। খুলনা যশোর অঞ্চলের উৎপাদন বন্ধ রাখা জুট মিল গুলো হচ্ছে খালিশপুর, দৌলতপুর, ক্রিসন্টে, আলিম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেআই জুট মিল। জানা গেছে, গত ১১ থেকে ১২ সপ্তাহ যাবৎ মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। এতে অনেকটা অনাহারে দিন কাটাচ্ছেন খুলনা-যশোর অঞ্চলের প্রায় অর্ধলক্ষ শ্রমিক। ২৫ এপ্রিলের মধ্যে ১০ সপ্তাহের মজুরি ও ৩ মাসের বেতন পরিশোধে বিজেএমসি ব্যর্থ হলে রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতারা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে ফের সাক্ষাৎ করেন। তিনি শ্রমিক নেতাদের কাছ থেকে আরও এক সপ্তাহ সময় নেন। এরপরও শ্রমিকদের পাওনা পরিশোধ না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে জরুরি নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে জরুরি নির্দেশ

পে–স্কেল নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান ভাইরাল

পে–স্কেল নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান ভাইরাল

তারেক রহমান ভারতে না এলে বন্ধ হতে পারে যোগাযোগের পথ

ভারতীয় কূটনীতিক তারেক রহমান ভারতে না এলে বন্ধ হতে পারে যোগাযোগের পথ

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App