×

জাতীয়

গ্রিন সিটি প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুলকে প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৯, ০৪:১১ পিএম

গ্রিন সিটি প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুলকে প্রত্যাহার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।আজ বুধবার গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পের নির্বাহী প্রকৗশলীকে প্রত্যাহার করা হয়েছে। দু’টি তদন্ত কমিটি অনিয়মের বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পের আসবাবপত্র কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলে ১৯ মে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। পরিকল্পমন্ত্রী এমএ মান্নানও তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ তদন্ত টিম পাঠানোর কথা বলেছেন। সেসব তদন্ত রিপোর্ট প্রকাশের আগেই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App