×

জাতীয়

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ১০:১২ এএম

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সড়ক দুর্ঘটনায় আনিসা আনান (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সুমাইয়া তাসনুর (১৭) নামে অপর এক ছাত্রী। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের মাইজদী বাজার এলাকার গ্রিন হল কমিউনিটি সেন্টারের সামনের প্রধান সড়কে পিকআপ ভ্যান চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসা মাইজদী শহরের বাসিন্দা আলী আহম্মদের মেয়ে। সে নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী। আহত সুমাইয়া নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে আনিসা ও সুমাইয়া ব্যাটারি চালিত ইজিবাইকে করে কোচিং সেন্টারে ক্লাস করতে মাইজদী বাজার থেকে মাইজদী কোর্টের দিকে যাচ্ছিলো। পথে গ্রিন হল কমিউনিটি সেন্টারের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনিসার মৃত্যু হয়। এসময় গুরুতর হয় সুমাইয়া নামের আরেক করেজ ছাত্রী।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App