×

জাতীয়

শিগগিরই নবম ওয়েজ বোর্ড ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ০৩:০৩ পিএম

শিগগিরই নবম ওয়েজ বোর্ড ঘোষণা
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নবম ওয়েজ বোর্ডের বিষয়টি আর ঝুলিয়ে রাখতে চাই না। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে। ওয়েজ বোর্ড প্রণয়ন কমিটি ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ওয়েজ বোর্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আজ রবিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান। এছাড়া সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, মোল্লা জালাল, শাবান মাহমুদ, সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App