×

জাতীয়

নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ০১:১৮ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার দক্ষিণ দুলালপাড়া গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম সোহারা খাতুন বৃষ্টি (২৮) । শুক্রবার ভোরে শোবার ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সোহারা খাতুন বৃষ্টি উপজেলার দক্ষিণ দুলালপাড়া গ্রামের বাসিন্দা নাহিদের স্ত্রী ও বগুড়া জেলার শিবগঞ্জ থানার সামছুল চৌধুরীর মেয়ে। এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহারার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি আরো জানান, সোহারা খাতুনের ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করে। এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App