×

জাতীয়

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৭, ১০:৫৬ এএম

সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর সুবর্ণচরে রফিক উল্যা (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অপর একজন। রোববার (০৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গ্লোব বাজার সড়কে এ দ‍ুর্ঘটনা ঘটে। নিহত রফিক উপজেলার হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় গ্লোব বাজার সড়কে দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে রফিকসহ দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার রফিকের মৃত্যু হয়। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App