×

জাতীয়

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্রসহ লাদেন বাহিনীর সদস্য গ্রেফতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৭, ০২:০১ পিএম

আগ্নেয়াস্ত্রসহ লক্ষ্মীপুরে সন্ত্রাসী লাদেন বাহিনীর সদস্য ও একাধিক মামলার আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর বালাইশপুর গ্রামের শাহ আলমের ছেলে ও সম্প্রতি গোলাগুলিতে নিহত সন্ত্রাসী লাদেনের বাহিনীর সদস্য। চন্দ্রগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুল বাংলানিউজকে জানান, রোববার (৩ ডিসেম্বর) রাতে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার একটি বাগান থেকে বস্তা ভর্তি অবস্থায় তিনটি বন্দুক, ১২ রাউন্ড লাইফেলের ও ছয় রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। সন্ত্রাসী জাহাঙ্গীর হত্যাসহ একাধিক মামলা আসামি। তার অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের?

নতুন প্রস্তাব কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের?

কেশম দ্বীপে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল ইরান

কেশম দ্বীপে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল ইরান

শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা-আইনি ভিত্তি’ যাচাই করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা-আইনি ভিত্তি’ যাচাই করা হবে

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App