×

পোশাকশিল্প

নতুন প্রস্তাব

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের?

ফাইল ছবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। প্রস্তাবিত কাঠামোতে চারটি গ্রেডে শ্রমিকদের সর্বোচ্চ মজুরি ধরা হয়েছে ৪৮ হাজার টাকা। অন্যদিকে পোশাক কারখানার কর্মচারীদের জন্য চারটি গ্রেডে সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ প্রস্তাব দেন। এতে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে শ্রমিক ও কর্মচারীদের জন্য পৃথক মজুরি কাঠামো তুলে ধরা হয়।

শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কাঠামো

প্রস্তাব অনুযায়ী, পোশাকশ্রমিকদের জন্য গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত চারটি স্তর রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্য আলাদা মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এর মধ্যে গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক মোট মজুরি ৪৮ হাজার টাকা, গ্রেড-২-এর ৪৩ হাজার টাকা, গ্রেড-৩-এর ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪-এর ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য তিন মাসের মাসিক মজুরি প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

গ্রেড-১-এ কারখানার সিনিয়র অপারেটরদের রাখা হয়েছে। এ গ্রেডে মূল মজুরি ২৮ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১৪ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে মাসিক মজুরি দাঁড়াবে ৪৮ হাজার টাকা।

গ্রেড-২-এ কারখানার সব ধরনের মেশিন পরিচালনা ও কাজ করানোর দক্ষতাসম্পন্ন শ্রমিকদের রাখা হয়েছে। তাদের মূল মজুরি ২৫ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১২ হাজার ৯০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে। মোট মজুরি হবে ৪৩ হাজার টাকা।

গ্রেড-৩-এ জুনিয়র মেশিন অপারেটর ও বিভিন্ন ধরনের কাজ করা শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ গ্রেডে মূল মজুরি ২২ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১১ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে মাসিক মজুরি হবে ৩৮ হাজার টাকা।

গ্রেড-৪-এ হেলপার ও বিভিন্ন ধরনের সহায়ক কাজ করা শ্রমিকদের রাখা হয়েছে। তাদের মূল মজুরি ১৯ হাজার ২০০ টাকা, বাড়িভাড়া ৯ হাজার ৬০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এ গ্রেডে মোট মাসিক মজুরি হবে ৩২ হাজার টাকা।

এ ছাড়া তিন মাসের শিক্ষানবিশকালে শ্রমিকদের মূল মজুরি ১৮ হাজার টাকা, বাড়িভাড়া ৯ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এতে তাদের মাসিক মোট মজুরি দাঁড়াবে ৩০ হাজার টাকা।

কর্মচারীদের প্রস্তাবিত মজুরি কাঠামো

পোশাক কারখানার কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। এতে গ্রেড-১-এর কর্মচারীদের মাসিক মজুরি ৫৫ হাজার টাকা, গ্রেড-২-এর ৫০ হাজার টাকা, গ্রেড-৩-এর ৪৫ হাজার টাকা এবং গ্রেড-৪-এর ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গ্রেড-১-এ স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যান পদে কর্মরতদের রাখা হয়েছে। এ গ্রেডে মূল মজুরি ৩৩ হাজার টাকা, বাড়িভাড়া ১৬ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে মাসিক মজুরি হবে ৫৫ হাজার টাকা।

গ্রেড-২-এ হিসাব সহকারী, স্টোর সহকারী ও অন্যান্য জুনিয়র কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মূল মজুরি ৩০ হাজার টাকা, বাড়িভাড়া ১৫ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। মোট মাসিক মজুরি দাঁড়াবে ৫০ হাজার টাকা।

গ্রেড-৩-এ ক্লার্ক, অফিস সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরতদের রাখা হয়েছে। এ গ্রেডে মূল মজুরি ২৭ হাজার টাকা, বাড়িভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে মাসিক মজুরি হবে ৪৫ হাজার টাকা।

গ্রেড-৪-এ পিয়ন ও কুক পদে কর্মরতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মূল মজুরি ২৪ হাজার টাকা, বাড়িভাড়া ১২ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এ গ্রেডে মাসিক মোট মজুরি দাঁড়াবে ৪০ হাজার টাকা।

শিক্ষানবিশকাল সর্বোচ্চ তিন মাসের প্রস্তাব

প্রস্তাবিত কাঠামোতে শিক্ষানবিশ শ্রমিকদের প্রশিক্ষণকাল সর্বোচ্চ তিন মাস নির্ধারণের কথা বলা হয়েছে। এ সময়ে তাদের মাসিক মোট মজুরি হবে ৩০ হাজার টাকা। পাশাপাশি প্রস্তাবে স্পষ্ট করা হয়েছে, খাদ্যভাতা মজুরির আওতাভুক্ত হবে না।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোতে এ হার নির্ধারণ করা হয়েছিল। এবার শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার বেশি করার দাবি জানানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

‘পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি’

‘পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি’

‘স্যরি ধুয়ে পানি খা’

পরীমনি ‘স্যরি ধুয়ে পানি খা’

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App