×

জাতীয়

রাজধানীর কাঁঠালবাগানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ১০:৪৭ এএম

রাজধানীর কাঁঠালবাগানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৪
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি বাড়ির দোতলায় এয়ার কন্ডিশন (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)। দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী মাসুম জানান, কলাবাগান বক্স কালভার্ট রোড বাসার দোতলায় পরিবার নিয়ে থাকতেন লিটন। ভোরে লিটন নিজেই সিগারেট ধরার সময় হঠাৎ ঘরের মধ্যে আগুন ধরে যায়। এতে লিটনসহ ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী ও দু’সন্তান দগ্ধ হয়। আসলে কি কারণে বাসায় আগুন লেগেছে তা বিস্তারিত এখনো জানা যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, কলাবাগান থেকে শিশুসহ চারজন ঢামেক বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্য লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App