×

জাতীয়

মাগুরায় শাড়িতে ফাঁস নিয়ে নবদম্পতির আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ১১:৩২ এএম

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামে একই শাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন নীরব বিশ্বাস (২০) ও তার স্ত্রী শ্রাবণী বিশ্বাস (১৮)। গতকাল মঙ্গলবার দিনগত রাতে নিজ বাড়িতে তারা আত্মহত্যা করেন। রাঘবদাইড় গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নীরব বিশ্বাস ও শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে শ্রাবণী বিশ্বাসের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের অমতে ২৫ দিন আগে তারা বিয়ে করেন। বিয়ের পর ছেলের বাড়ি থেকে তাদের সম্পর্ক মেনে নিলেও মেয়ের বাড়ি থেকে মেনে নেয়নি। তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে এ কারণেই আত্মহত্যা করতে পারেন তারা। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে নিজেদের শোবার ঘরের আড়ার সঙ্গে একই শাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তারা। এ সময় বাড়িতে কেউ ছিল না। পরে বাড়ির লোকজন টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না-তদন্তের জন্য মরদেহ দু’টি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে

রাশেদ খাঁন জামায়াত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা, তারপর যা হলো...

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা, তারপর যা হলো...

ফেনীতে নিখোঁজ কৃষক আবু তোরাবকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ফেনীতে নিখোঁজ কৃষক আবু তোরাবকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App