×

জাতীয়

মুন্সীগঞ্জে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৭, ১২:০৭ পিএম

মুন্সীগঞ্জে ময়লার স্তূপ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ইসলামী ব্যাংক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে এলাকাবাসীর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, ইসলামী ব্যাংক সংলগ্ন ময়লার স্তূপে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। কে বা কারা এভাবে মরদেহটি ফেলে রেখে গেছে জানা যায়নি। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই দিন বয়সের নবজাতকটিকে গভীর রাতে কে বা কারা এখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

পে স্কেল অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ প্রতিবাদ জামায়াতের

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ প্রতিবাদ জামায়াতের

একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

দ্য ডিসেন্ট এর প্রতিবেদন একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App