×

জাতীয়

হলি আর্টিজান মামলায় মিজানকে খালাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০১:১০ পিএম

হলি আর্টিজান মামলায় মিজানকে খালাস

রাজধানীর গুলাশানে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ৮ আসামির মধ্যে একজন খালাস পেয়েছেন। তিনি হলেন- নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান।

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টার কিছু পর এ রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

এর আগে, সকাল সোয়া ১০টায় প্রিজনভ্যানে কারাগার থেকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়। এদিকে হলি আর্টিজান মামলার রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণসহ সারাদেশে কড়া নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের পাশে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালান। পরদিন সকালে সেনা কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। এরপর হলি আর্টিজান বেকারি থেকে পুলিশ ১৮ বিদেশিসহ ২০ জনের মরদেহ উদ্ধার করে। হামলার ৩ দিন পর ৪ জুলাই রাতে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এর দুই বছর পর তদন্ত শেষে ২০১৮ সালের ২৩ জুলাই জীবিত আট হামলাকারীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

একই বছরের ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। ৩ ডিসেম্বর বাদীর জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় মামলার সাক্ষ্যগ্রহণ। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থান শেষে গত ১৭ নভেম্বর রায়ের দিন ধার্য করেন বিচারক মজিবুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App