×

জাতীয়

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. আব্দুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৮ পিএম

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. আব্দুল্লাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। তাকে সচিব পদমর্যাদায় চুক্তিতে এ নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে বহাল থাকবেন।

রাষ্ট্রীয় সম্মানজনক এ নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দেয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

প্রসঙ্গত, চিকিৎসা পেশায় অনন্য অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন ও চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ একুশে পদক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। চিকিৎসা বিদ্যায় তার লেখা বিভিন্ন গ্রন্থ বিশ্বের বিভিন্ন দেশের মেডিকেল কারিকুলামে অন্তর্ভুক্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App