×

জাতীয়

বামজোটের মিছিলে লাঠিচার্জ, সাইফুল-সাকি আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০১:৫৪ পিএম

বামজোটের মিছিলে লাঠিচার্জ, সাইফুল-সাকি আহত

পুলিশের লাঠিচার্জে আহত বাম জোটের কর্মী। ছবি: ভোরের কাগজ।

গণতন্ত্র পুনরুদ্ধার, পার্লামেন্ট ভেঙে দেয়া ও ইসির পদত্যাগ দাবিতে বাম গণতান্ত্রিক জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মৎসভবনের সামনে পুলিশি বাধায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জে বাম জোটের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন- বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, মোয়াজ্জম হকসহ বেশ কয়েকজন নারীকর্মী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোটর সমন্বয়ক কাফি রতন জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, পার্লামেন্ট ভেঙে দেয়া ও ইসির পদত্যাগ দাবিতে স্মারকলিপি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে আমাদের পদযাত্রা শুরু হয়। আমরা মৎসভবনের সামনে পৌছলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে তারা লাঠিচার্জ করলে বহু নেতাকর্মী আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App