মুসল্লিদের চাপে ১৫ কিলোমিটার যানজট (ভিডিও)
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ১১:৪৮ এএম
ইজতেমায় মুসল্লিদের সমাগম এবং যানবাহনের বাড়তি চাপ থাকার কারণে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত প্রায় ১৫কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ইজতেমায় আগত মুসুল্লিসহ অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল থেকে ইজতেমা অভিমুখে মানুষের বাধভাঙা আগমনকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মুসল্লিরা বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে টঙ্গীর দিকে আসার কারণে মহাসড়কে প্রচণ্ড গাড়ির চাপ সৃষ্টি হয়েছে।
এছাড়া সকালে অফিসগামী মানুষের চাপ রয়েছে। ফলে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনের জন্য পুলিশ কাজ করছে।
এদিকে যাত্রী ও মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, সকাল থেকে যানজট প্রবণ এলাকা গুলোতে কোন পুলিশ সদস্যদের দেখা যায়নি। ফলে শৃঙ্খলার অভাবে এ যানজট হয়েছে।
https://www.youtube.com/watch?v=uPe_KkPY9Zw
