×

জাতীয়

দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পায়রায় উৎপাদন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৭:০৮ পিএম

দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পায়রায় উৎপাদন শুরু

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: ফাইল।

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত ১২০ মোওয়াট বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সোমবার সকাল এগারটায় পায়রা-গোপালগঞ্জের এ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজোয়ান ইকবাল খান সাংবাদিকদের জানান, প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নব নির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে। আগামী মাসে বাণিজ্যকভাবে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূককভাবে জাতীয় গ্রিডে দিতে সক্ষম হবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র।

বিসিপিসিএলের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১০ এর আওতায় ২০৩০ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের ৫০ ভাগ কয়লা ভিত্তিক উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে পরিচ্ছন্ন কয়লা প্রযুক্তি সম্পন্ন পরিবেশ বান্ধব (আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে) দেশের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে।

বাংলাদেশ এবং চীনের যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের লক্ষ্যে ২০১৫ সালের ২১ মার্চ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ বিভাগের অধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন দুই বিলিয়ন ডলারের বিদ্যুৎ প্রকল্পটিতে বাংলদেশ এবং চীন যৌথভাবে বিনিয়োগ করছে। এ বছরের মে মাসে প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করে বিসিপিসিএল।

এরই ধারাবাহিকতায় ১৩২০ মেগাওয়াট বিদ্যুতের প্রথম ইউনিট অর্থাৎ ৬৬০ মেগাওয়াটের ১২০ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার সকালে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। প্রথম ইউনিটের বাকি ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎপাদনে যাবে। আর দ্বিতীয় ইউনিট ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ এবছরের মে মাসের মধ্যে উৎপাদনে যাবে। এমন লক্ষ্যমাত্রা নিয়েই দ্রুতগতিতে এগিয়ে চলছে দেশের বৃহৎ পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ।

পটুয়াখালীতে সরকারের বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সফল হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পুরনে এটি হবে একটি মাইল ফলক। এমন অভিমত সংশ্লিষ্টদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

‘নব্য বিএনপি’র অত্যাচারে অতিষ্ঠ মূল বিএনপি, প্রতিবাদে বিক্ষোভ

‘নব্য বিএনপি’র অত্যাচারে অতিষ্ঠ মূল বিএনপি, প্রতিবাদে বিক্ষোভ

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App