×

আন্তর্জাতিক

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর গালফ নিউজের

আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। তাদের অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে আরও ১৮ জনকে আটক করা হয়েছে। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

আরো পড়ুন: ‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ৩০ হাজারের বেশি ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ১৩ হাজারেরও বেশি ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধ অভিবাসীদের আশ্রয়, সহায়তা বা পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এ ছাড়া এ ধরনের আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তথ্য থাকলে সাধারণ মানুষকে গোপনীয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App