×

জাতীয়

ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৪:৪৭ পিএম

ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রতীকী ছবি

রাজধানীর গনি রোডের পুলিশ কন্ট্রোল রুমের (পিসিআর) ব্যারাকের ভবনের ৩য় তলা থেকে লাফিয়ে নিচে পড়ে সুধাংশু কুমার বিশ্বাস (২৪) নামের এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের কারণেই সে ভবন থেকে লাফ দিয়েছে বলে ধারণা করছে স্বজনরা। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় এই ঘটনা ঘটে।

সহকর্মী পুলিশ সদস্য মো. ইফতেহাজাল জানান, তারা ৫ বছর আগে চাকরিতে যোগ দিয়েছেন। গত দু সপ্তাহ আগেই সে কন্ট্রোল রুমে বদলি হয়ে এসেছে। সকালে কন্ট্রোল রুমের ভিতরে ব্যারাকের ৬তলা ভবনের ৩য় তলা থেকে লাফিয়ে নিচে পড়ে সে। পরে দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে সকাল সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।

মৃত সুধাংশুর ফুপাতো ভাই পিন্টু সরকার জানান, তার বাড়ি ঝিনাইদাহ কালিগঞ্জ থানার খরাসুনি গ্রামে। বাবার নাম শংকর কুমার বিশ্বাস। ছেলে সুধাংশু। ৩বছর আগে বিয়ে করেছে সে। তবে তাদের কোনো বাচ্চা নেই। তার স্ত্রী গত ৬/৭মাস আগে মনোমালিন্য করে বাবার বাড়ি চলে গেছে। এরপর আর আসেনি। আসবেওনা বলে জানায়। এই নিয়েই সুধাংশুর মানসিক অবস্থা ভালো ছিলোনা। এই কলহের কারণেই সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস জানান, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল প্রতিষ্ঠানের সাইনবোর্ড

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল প্রতিষ্ঠানের সাইনবোর্ড

রোহিঙ্গা-সংকট সমাধানে আরও জোরালো পদক্ষেপের আহ্বান

রোহিঙ্গা-সংকট সমাধানে আরও জোরালো পদক্ষেপের আহ্বান

সাংবাদিকদের হয়রানি করতে সাইবার সুরক্ষা আইন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের হয়রানি করতে সাইবার সুরক্ষা আইন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App