×

জাতীয়

১০ বছরে রেমিটেন্স ১৫৩ বিলিয়ন মার্কিন ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৬:০৭ পিএম

১০ বছরে রেমিটেন্স ১৫৩ বিলিয়ন মার্কিন ডলার

২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১০ বছরে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন ১৫৩ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার। আর বাংলাদেশের বেকার জনগোষ্ঠীর মধ্যে ৬৬ লাখ ৩৩ হাজার ২৫৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংরক্ষিত সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। শুরুতেই সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী, চলতি সংসদের কোনো সদস্য মারা গেলে তার ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনা অনুষ্ঠিত হয় এবং শোক প্রস্তাব গ্রহণ শেষে দিনের কার্যসূচি মূলতবি ঘোষণা করা হয়। তাই আলোচনা শেষে স্পিকার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন বলে জানান।

মন্ত্রী ইমরান আহমদ জানান, ২০০৯ সাল হতে বর্তমান সরকারের ২ মেয়াদে ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও ৬৪ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ মোট ৭০টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৫৫টি ট্রেড দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া আরবি, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ (ক্যান্টিনিজ ও ম্যান্ডারিন) জাপানিজসহ মোট ৫টি ভাষায় শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে এ পর্যন্ত বিশ্বের ১৭৩টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৯ সালে ১০৮টি দেশে ৭ লাখ ১৫৯ জন কর্মী পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App