×

জাতীয়

তারকা দম্পতির গৃহকর্মীর লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২১ পিএম

তারকা দম্পতির গৃহকর্মীর লাশ উদ্ধার

তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম তানজিন (১৫)। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে উত্তরা আজমপুর ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনের একটি ভবনের সামনে থেকে তার লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, তানজিন ৯ তলা ভবনটির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। তবে, কি কারনে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

জানা গেছে, তানজিন সুনামগঞ্জ জেলার শালনা থানার আবদুল হাকিমের মেয়ে। উত্তরার ওই ভবনের ৮ তলায় এবি নম্বর ফাটে অভিনয় শিল্পি তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। উত্তরা পশ্চিম থানার এসআই সুকান্ত বলেন, আজ বেলা পৌনে ১২টার দিকে স্থানীয়রা একটি কিশোরীর চিৎকার শুনে রক্তাক্ত লাশটি দেখতে পায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

এসআই বলেন, মৃত কিশোরীটি তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সচারাচর তাকে ছাদে যেতে দেয়া হতো না। এমনকি ওই ভবনের কেউই তেমন ছাদে যায় না। কিন্তু গতকাল বেলা পৌনে ১২টার দিকে ওই কিশোরী ছাদে গিয়ে লাফ দেয়। আশপাশের ভবনের বাসিন্দারা জানিয়েছে, ওই তরুণীকে লাফ দিতে দেখে ওই ভবনের পাশের ছাদে থাকা দুইজন নিষেধও করেন। কিন্তু ওই কিশোরী কারো কথাই শোনেননি। এক প্রশ্নের উত্তরে এসআই বলেন, কি কারনে তানজিন আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই বাসার সবাই তানজিনকে আদর করতেন। নিয়মীত নতুন জামা-কাপড়ও কিনে দিতো।

প্রসঙ্গত, বিজরী বরকতুল্লাহ একজন খ্যাতিম্যান অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল। প্রথম স্বামী শওকত আলী ইমনের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ২০১৩ সালে অভিনেতা ইন্তেখাব দিনারকে বিয়ে করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App