×

রাজশাহী

নিরাপত্তা জোরদার

আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম

আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরকে আরও নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে এসব সিসি ক্যামেরা আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে রাজশাহী সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এই অত্যাধুনিক সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। নিরাপদ, শান্তিপূর্ণ ও স্মার্ট মহানগর গড়ে তুলতে ভবিষ্যতেও আরএমপির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন: ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, নগরজুড়ে ১৫৫টি নতুন সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ প্রতিরোধ, অপরাধ তদন্ত, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম আরও কার্যকর হবে। প্রিভেনটিভ ও ডিটেকটিভ পুলিশিং ব্যবস্থাকে শক্তিশালী করতে এসব ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। এ উদ্যোগের জন্য তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমপির পক্ষে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন মোড় এবং জনসমাগমপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে এসব আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

‘নব্য বিএনপি’র অত্যাচারে অতিষ্ঠ মূল বিএনপি, প্রতিবাদে বিক্ষোভ

‘নব্য বিএনপি’র অত্যাচারে অতিষ্ঠ মূল বিএনপি, প্রতিবাদে বিক্ষোভ

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App