×

জাতীয়

তদন্ত কমিটি গঠন, ১০ দিনের মধ্যে প্রতিবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০১:৫২ পিএম

মিরপুরের রূপনগরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ২২ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লেগেছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে এখনও জানা যায়নি। কর্মকর্তারা বলছেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনের চেষ্টা চলছে।

ইতোমধ্যে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে। আগামী দশদিনের মধ্যে কমিটি তদন্ত করে প্রতিবেদন দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App