×

জাতীয়

এসিল্যান্ড সাইয়েমাকে ক্ষমা চাওয়ার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১১:৪৭ এএম

এসিল্যান্ড সাইয়েমাকে ক্ষমা চাওয়ার নির্দেশ

এসিল্যান্ড সাইয়েমা হাসান

এসিল্যান্ড সাইয়েমাকে ক্ষমা চাওয়ার নির্দেশ

বাজারে বয়স্কদের কান ধরালেন এসি সাইয়েমা হাসান।

বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করিয়ে অপমান করায় যশোরের মনিরামপুরের এসিল্যান্ড সাইয়েমা হাসানেকে প্রত্যাহার দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর অফিস খোলার পর তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে বয়স্ক সেই দুই ব্যক্তির কাছে ইউএনওকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। শুক্রবার রাতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। একজন সরকারি কর্মকর্তার এমন অমানবিক কর্মকান্ডে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে যশোরের মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App