×

জাতীয়

প্রধানমন্ত্রীর ৩১ দফা অক্ষরে অক্ষরে পালনের আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০২:২১ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ দেশের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা অক্ষরে অক্ষরে পালন করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৩ এপ্রিল) সকালে তাঁর সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সামষ্টিক স্বার্থে সামাজিক দূরত্ব মেনে নিজেদের সুরক্ষিত রাখতে এবং ঘরে বসে স্বাধীনতা উপভোগ করারও আহবান জানান তিনি।

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার স্বাস্হ্যসেবায় নবতর ব্যবস্হার উন্নতি করে চলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,মানবিক এই সংকটে ডাক্তার, নার্স ও স্বাস্হ্যকর্মীরা নিজেদের উজাড় করে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, একটি মতলবি মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশের এই সংকটে গুজব,অপপ্রচার ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে , এসব যাতে আর না করতে পারেন সে ব্যপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে

এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও সামাজিক সংগঠনের মাঝে করোনা প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করেন। ত্রান ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী এসব কার্যক্রম পরিচালনা করেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App