×

জাতীয়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১০:১৩ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যান এএসআই কিশোর কুমার(৩৫) কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ন কুমারের ছেলে। কিশোর ও হতাহতরা বন্ধু বলে জানা গেছে। নিহত হলেন, কালিয়াকৈর থানার সিমান্তবর্তী এলাকা টাঙ্গাইলেরর মির্জাপুর এলাকার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে মো. শহিদ (৩০)। গুলিবিদ্ধ হলেন একই এলাকার মো. মঈন উদ্দিন (৩২)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মন্ত্রীর গানম্যান কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু। প্রায় তারা এলাকায় আড্ডা দিতেন। বৃস্পতিবার দিবাগত রাতে কুতুবদিয়া এলাকার লায়ন হাবিবের একটি পতিত জমিতে তারা বসে আড্ডা দেয়। পুলিশ ধারণা করছে কোন বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোরের কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করে। এতে শহিদের বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে কিশোর দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া নিহত শহিদের লাশ উদ্ধার করে গাজীপুর মগে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানম্যান কিশোর পলাতক। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। ঘটনার তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App