×

জাতীয়

এবার ডিএসইসির ৩৫ সদস্যকে পারটেক্স গ্রুপের উপহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২০, ০৮:৫৬ পিএম

এবার ডিএসইসির ৩৫ সদস্যকে পারটেক্স গ্রুপের উপহার

পারটেক্সের চেক বিতরণ

পারটেক্স গ্রুপের পক্ষ থেকে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ৩৫ জন সদস্যকে উপহার দেওয়া হয়েছে। আজ রবিবার রাজধানীর নাগরিক টিভির কার্যালয়ে পারটেক্স গ্রুপের হেড অব পাবলিক রিলেশন অফিসার রাশেদ চৌধুরী উপহার সামগ্রী হস্তান্তর করেন।

এসময় রাশেদ চৌধুরী বলেন, 'পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ও তার পরিবারের পক্ষ থেকে চলমান সংকট মোকাবেলায় ডিএসইসির সদস্যদের জন্য এ উপহার দেয়া হয়েছে। ভবিষতেও এ সহায়তা অব্যাহত থাকবে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি জাকির হোসেন ইমন, কোষাধ্যক্ষ আবু কাউছার খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, বিএফইউজে এর কোষাধ্যক্ষ ও নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ, নাগরিক টিভির অতিরিক্ত বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন, ডিইউজের নির্বাহী সদস্য ও নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার রাজু হামিদ। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, ছোলা ও সাবান। এসব দিয়ে ডিএসইসিকে মোট ৭০টি প্যাকেট হস্তান্তর করে পারটেক্স গ্রুপ। প্রতিজনকে ২টি করে প্যাকেট দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App