×

জাতীয়

চট্টগ্রামে বাসের ধাক্কায় একজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৮, ১১:৩৪ এএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় একজন নিহত
বাসের ধাক্কায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় মোতালেব (২৭) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত মোতালেব ভোলা জেলার লালমোহন শরতোতা এলাকার বাসিন্দা তাজুল ইসলামের সন্তান। আহত সহকারী রমজান আলী(৫০) মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা হোসেন মোল্লার ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত দাস জানান, নগরীতে ১০ নম্বর রুটে চলাচলকারী একটি বাস বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত রমজান আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App