×

জাতীয়

ঘোর দুর্দিন অতিক্রম করছে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২০, ০৪:০৫ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আমফান সুপার সাইক্লোনের তাণ্ডবে বাংলাদেশ এক ঘোর দুর্দিন অতিক্রম করছে। করোনার আগ্রাসনে মানুষের জীবন যাচ্ছে, আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। এদিকে আমফানের আঘাতে মানুষের জীবনহানিসহ বাড়িঘর ও সহায়-সম্পদ সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। বিদ্যমান এই দুর্বিষহ ও দুঃখজনক পরিস্থিতি মোকাবেলা করতে মানুষকে জেগে উঠতে অভয় যোগাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা।

সোমবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির মাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তাঁর অবদান নেই। কবিতা, গান, প্রবন্ধ, গল্প, উপন্যাস, সাংবাদিকতা, চলচ্চিত্র নির্মাণ প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখেছেন প্রতিভার স্বাক্ষর। জাতীর যেকোন দুঃসময়ে কাজী নজরুলের সাহিত্য মানুষকে উদ্দীপ্ত করেছে সংকটকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য। স্বৈরাচারী অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে কবি নজরুলের গান ও কবিতা আজও মানুষের প্রেরণার উৎস।

তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের অভিঘাত, এর ওপর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আম্ফান সুপার সাইক্লোনের তাণ্ডবে বাংলাদেশ এক ঘোর দুর্দিন অতিক্রম করছে। করোনার আগ্রাসনে মানুষের জীবন যাচ্ছে, আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। আর এদিকে আমফানের আঘাতে মানুষের জীবনহানিসহ বাড়িঘর ও সহায়-সম্পদ সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। বিদ্যমান এই দুর্বিষহ ও দুঃখজনক পরিস্থিতি মোকাবেলা করতে মানুষকে জেগে উঠতে অভয় যোগাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা।

রিজভী বলেন, ঈদুল ফিতরের দিনে জাতীয় কবির জন্মদিন। দু’টিই আমাদের জন্য আনন্দের, কিন্তু আমরা বর্তমান দুর্যোগে অসংখ্য ক্ষুধার্ত মানুষের দিকে তাকিয়ে ঈদের আনন্দ যেমন সেইভাবে উদযাপন করতে পারছি না, তেমনি কবির জন্মদিনের কর্মসূচিও সেভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তবে অনন্য শিল্পশ্রষ্টা এই সংগ্রামী কবির জীবনাদর্শ দুর্যোগ মোকাবেলার পাথেয় হোক। আমি তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঞ্জু মিয়া, সহ-দফতর সম্পাদক মিজানুর রহমান, সম্পাদক শামসু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App