×

জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক এতটা হালকা নয়: রীভা গাঙ্গুলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৮:২২ পিএম

বাংলাদেশ-ভারত সম্পর্ক এতটা হালকা নয়: রীভা গাঙ্গুলী

আ ক ম মোজাম্মেল হক ও রীভা গাঙ্গুলী দাস- ভোরের কাগজ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। এসময় ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পরীক্ষিত। দু’দেশের সম্পর্ক অবনতি করার জন্য কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালায়। কিন্তু বাংলাদেশ-ভারত সম্পর্ক এতটা হালকা নয়। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণের আনন্দের অংশীদার হতে চায় ভারত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। সাক্ষাৎকালে বাংলাদেশের সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী দিনগুলোতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো দৃঢ় হবে বলে উভয় আশা প্রকাশ করেন।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হক মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর শহীদ সদস্যদের অবদান স্মরণে বাংলাদেশ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বলে গাঙ্গুলীকে জানান ।

এসময় ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি বলেন, ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি মুক্তিযুদ্ধের উপর লিখিত বইয়ের হিন্দিতে অনুবাদ করার জন্য অনুরোধ করেন। এসময় তিনি আরো বলেন, গত কয়েক বছরে দু’দেশের মধ্যে অনেক কাজ হয়েছে। ছিটমহল সমস্যা, সমুদ্র সীমানা বিরোধ সমাধান হয়েছে। দু’দেশ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রিভা গাঙ্গুলীর ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান। তার বিদেশ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বকালীন দুই দেশের সুসম্পর্ক ভিন্ন মাত্রা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App