×

জাতীয়

সালমান এফ রহমান

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:৩০ পিএম

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

ছবি: ভোরের কাগজ

টানা দ্বিতীয় মেয়াদে নিযুক্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, বর্তমান বিরাজমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিগত সময়ে যেভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা হয়েছে, সেভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের গতি চলমান থাকবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধৈর্য ও সততার সঙ্গে মানুষের কল্যাণার্থে তাদের ব্যবসা পরিচালনার অনুরোধ জানান সালমান ফজলুর রহমান।

পরবর্তীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল উপদেষ্টা সালমান ফজলুর রহমানকে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানা। এসময় উপদেষ্টা দেশের সকল ফার্মেসিতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নীতিমালা অনুসারে ক্যাটেগরি ভিত্তিক ফার্মাসিস্ট নিয়োগের অনুরোধ জানান উপস্থিত প্রতিনিধিদলকে।

এছাড়াও উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তারা উপদেষ্টাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারূকী উপদেষ্টাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এসময় মাদকের বিস্তার প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App