×

জাতীয়

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযান: পুলিশ সদস্য গুলিবিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযান: পুলিশ সদস্য গুলিবিদ্ধ

রাজধানীর খিলগাঁও রেলগেট কাঁচাবাজারে সিটি করপোরশেনের উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী হাসান (২৪) নামে এক পুলিশ সদস্য পায়ে সটগানের গুলিবিদ্ধ হয়েছেন এবং শাজানপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাহিদুল ইসলামের মাথায় ইটের আঘাত লেগেছে। রবিবার (২১ জানুয়ারি) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল আর ইন্সপেক্টর (অপারেশন) মাহিদুল ইসলামকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতের সহকর্মীরা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি উচ্ছেদ অভিযানে বাড়তি নিরাপত্তার জন্য রাজারবাগ থেকে তাদেরকে সেখানে ডিউটিতে নেয়া হয়েছিল। সেখানে গিয়ে পৌঁছানোর পরপরই এলাকার লোকজন উত্তেজিত হয়ে উঠে। পুলিশকে দেখে ছোট ছোট ছেলে-মেয়েরা থেকে শুরু করে সবাই ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। বিভিন্ন ভবনের ছাদ থেকেও ইট নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে তারা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কনস্টেবল মেহেদীর পায়ে গুলিবিদ্ধ হয়। তবে তার পায়ে কীভাবে গুলিবিদ্ধ হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি সহকর্মীরা। ধারণা করা হচ্ছে, সহকর্মীদের কারো সটগানের মিসফায়ারে তার পায়ে গুলিবিদ্ধ হয়। মেহেদী হাসান পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে কর্মরত। থাকেন রাজারবাগে।

এদিকে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা জানান, দুপুরে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পূর্ব ঘোষণা অনুযায়ী পুলিশের উপস্থিতিতে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযানে যান। সেখানে গেলে বাজারের লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় রাজারবাগ পুলিশ লাইনের এক পুলিশ সদস্য সটগানের গুলিতে আহত হয়েছেন। এছাড়া শাজানপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাহিদুল ইসলাম ইটের আঘাতে আহত হয়েছেন। হাসপাতাল থেকে তার মাথায় তিনটি সেলাই করানো হয়েছে।

তিনি আরো জানান, ধারণে করা হচ্ছে, ঘটনার সময় কোন পুলিশ সদস্যসের সটগান থেকে গুলি বেরিয়ে ওই পুলিশ সদস্যর পায়ে লেগেছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। উচ্ছেদ অভিযানও চলমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App