×

জাতীয়

দাউদকান্দিতে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Icon

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৬ এএম

দাউদকান্দিতে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি চালক উপজেলার দরজখোলা গ্রামের অহিদ মিয়ার ছেলে ইসমাইল(৩৫), দক্ষিণ নগর গ্রামের চিত্ত রঞ্জন মণ্ডলের ছেলে পীযুষ মণ্ডল ও কলস্বনা গ্রামের রুহুল আমিনের ছেলে মনির হোসেনের পরিচয় পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি (চট্টমেট্রো-ট-১১-৪৯২৪) কচুয়ায় যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা আমিরাবাদের দিকে যাচ্ছিলো। উপজেলার মহানন্দ এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমরে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও যাত্রীসহ  ৫ জন নিহত হয়। অটোরিকশার যাত্রী আঙ্গাউড়া গ্রামের রসিদ মিয়ার মেয়ে সাদিয়া (২০) ও শরীফ (৫) নামে এক শিশুকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

এইচএসসি বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App