×

জাতীয়

প্রধানমন্ত্রী

যারা জিনিসপত্র লুকিয়ে রাখে, তাদের গণধোলাই দেয়া উচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪১ এএম

যারা জিনিসপত্র লুকিয়ে রাখে, তাদের গণধোলাই দেয়া উচিত

ছবি: সংগৃহীত

যারা জিনিসপত্র অবৈধভাবে লুকিয়ে রাখে, তাদের গণধোলাই দেয়া উচিত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সরকার উৎখাতের আন্দোলন করে তাদেরও দ্রব্যমূল্য অবৈধ মজুদে  কারসাজি আছে। এর আগেও এমন হয়েছে যে, পেঁয়াজের খুব অভাব। কিন্তু পরে দেখা গেলো বস্তা বস্তা পেঁয়াজ পানিতে ফেলে দেয়া হচ্ছে। এমন লোকদেরকে গণধোলাই দেয়া উচিত। কারণ সরকার কিছু করতে বললে, সরকারের দোষ হবে। তার থেকে পাবলিক যদি এটার প্রতিকার করে তাহলে কেউ কিছু বলতে পারবেনা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবনে ‘মিউনিখ নিরাপত্তা’ সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

প্রধানমন্ত্রী বলেন, ১৫ বছর আগেও ভাতের হাহাকার ছিল। ভিক্ষুকরা তখন ভাত আর ভাতের ফেন ভিক্ষা চাইতো। এখন তো তা নেই। আগে মানুষ গরীব ছিলো। একবেলা ভাত জুটতো কপালে। এখন কিন্তু তা নেই।

দেশে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ উৎপাদন হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোন কোন এলাকায় পেঁয়াজ উৎপাদন হয় তা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে বাহির থেকে পেঁয়াজ আনতে হবে না।

তবে আমদানির বিষয়ে তিনি বলেন, আমদানির কথা বলতে হয় এখানেও কিছু কারণ রয়েছে। তারমধ্যে মূল কারণ হচ্ছে, যারা এগুলো অবৈধভাবে লুকিয়ে রাখে তারা যেন সেগুলো বের করে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এটা বাস্তবতা। এখানে লুকোনোর কিছু নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App