×

জাতীয়

রাজধানীতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ এএম

রাজধানীতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

পুরনো ছবি

রাজধানীর দক্ষিণখানের আসিয়ান সিটি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন একই মোটরসাইকেলে ছিলেন। নিহতরা হলেন- রবিউল ইসলাম, জুনায়েদ ও ওমর ফারুক।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রাত পৌনে ৮টার দিকে আশকোনা এলাকায় একটি মোটরসাইকেলে থাকা তিনজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। এছাড়া কুর্মিটোলা হাসপাতালে জুনায়েদ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফারুকের মৃত্যু হয়। তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা যায় একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। মোটরসাইকেলটি আশকোনা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মৃত্যু হয়। 

নিহত ওমর ফারুকের বাবার পরিচিত মোহাম্মদ হোসেন জানান, ওমর আশকোনার একটি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রুপসি। ওই মাদ্রাসায় থেকেই পড়ালেখা করতেন। নিহত ওমর ফারুকের বাবার নাম রাজন। বাবার কাছ থেকে মোটরসাইকেল নিয়েই ওমর ফারুক চালাচ্ছিল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিনিয়োগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনা’

প্রধানমন্ত্রীর জাপান সফর ‘বিনিয়োগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনা’

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

‘তদন্তাধীন’ বলেই কি দায় শেষ? আধুনিক পুলিশিংয়ের বিপরীতে বাংলাদেশের বাস্তবতা

‘তদন্তাধীন’ বলেই কি দায় শেষ? আধুনিক পুলিশিংয়ের বিপরীতে বাংলাদেশের বাস্তবতা

সাজেকে ১৩ ঘণ্টার জন্য অবরোধ শিথিল

সাজেকে ১৩ ঘণ্টার জন্য অবরোধ শিথিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App