×

জাতীয়

বেইলি রোডে আগুন

‘সব দোষ তোর, আগুন তুই লাগলি ক্যান’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৬:০২ পিএম

‘সব দোষ তোর, আগুন তুই লাগলি ক্যান’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ জন। এতে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু মারা গেছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

শুক্রবার (১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের মতামত ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘ভয়াবহ আগুনের ঘটনায় দুটি রেস্টুরেন্টের তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের দোষ অবশ্যই আছে। পুলিশ ভাইয়েরা, এতে মূল হোতারা দূরে রয়ে গেলো না? রাজউক বলছে, ভবনটিতে নাকি রেস্তোরাঁ করার অনুমোদন ছিলো না। এতগুলো মানুষ পুড়ে মারা যাবার পর এটা রাজউকের চোখে পড়ল? এটা কি বিশ্বাসযোগ্য? এই ভবন যে রেস্তোরাঁর জন্য বিখ্যাত, এটা কে না জানে? শুধু জানেন না রাজউকের কর্তারা।’

আরো পড়ুন: বেইলি রোডের ঘটনায় পুলিশ সপ্তাহের অনুষ্ঠান বাতিল

তিনি পোস্টে বলেন, ‘যদি এই ভবনে রেস্টুরেন্টের অনুমোদন নাই থাকবে, তাহলে সিটি কর্পোরেশন তাদেরকে ট্রেড লাইসেন্স দিলো কীভাবে? বছর বছর নবায়ন করছে কীভাবে? সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেটরা হিরোইজম দেখানোর জন্য মিডিয়া নিয়ে গিয়ে কাচ্চির রং আসল না নকল, তা পরীক্ষা করেন। তখন কি তারা পরীক্ষা করেছিলেন, খোদ রেস্টুরেন্ট করারই অনুমোদন আছে কি না? যখন বিদ্যুৎ ও পানির সংযোগ দেয়া হয়, তখন কি কর্তৃপক্ষ দেখেছিলো ওই ভবন বা ফ্লোরে রেস্টুরেন্টের অনুমোদনপত্র আছে কি না? না দেখে থাকলে তারা কি অপরাধী নন?’

আশরাফুল আলম খোকন আরো বলেন, ‘যে ভবন মালিক ভাড়া দিল এবং নিয়মিত ভাড়া নিচ্ছেন, তিনিতো জানতেন তার ভবনে রেস্টুরেন্ট করার অনুমোদন নাই। তিনি ভাড়া দিলেন কীভাবে? এই ভবনের স্থাপত্য কলায় অগ্নিনিরোধক যাবতীয় ব্যবস্থা ছিল কি না আমার জানা নাই। রেস্টুরেন্টের কর্মকর্তাদের সঙ্গে এইসব দায়িত্বপ্রাপ্তদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত। হয়তো, এদের কারোই কিছুই হবে না। তাই বলা যায়, সব দোষ আগুনের। আগুন তুই লাগলি ক্যান?’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App