×

জাতীয়

সূর্য সেনের মূর্তিতে প্রণব মুখার্জির ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৮, ০৪:৪৯ পিএম

সূর্য সেনের মূর্তিতে প্রণব মুখার্জির ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আবক্ষমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৪ টায় রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ গেটের পাশে মাস্টারদা সূর্য সেনের আবক্ষমূর্তিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর সূর্য সেন স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন। পরে তিনি সেখানে রাখা স্মারক বইয়ে স্মাক্ষর করেন। এ সময় রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সূর্য সেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App