×

জাতীয়

যেভাবে ভ্যানচালকের স্বপ্ন পূরণ করলেন সৌদি বাদশাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৯:৩২ এএম

যেভাবে ভ্যানচালকের স্বপ্ন পূরণ করলেন সৌদি বাদশাহ

ছবি: সংগৃহীত

বাংলাদেশি ভ্যানচালক আব্দুল সালাম মক্কা ও মদিনায় এসে ওমরাহ পালনসহ ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখছিলেন। সেই স্বপ্ন পূরণ করলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

তিনি বলেন, ‘আমি সৌদি আরবের বাদশাহর কাছে চিঠি লিখেছিলাম মক্কা ও মদিনাসহ পবিত্র স্থানগুলো দেখার জন্য। তারপর ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান আমাকে সৌদি আরব নিয়ে আসার ব্যবস্থা করেন’, মদিনায় ক্রাউন প্লাজা হোটেলে গণমাধ্যমকে এসব কথা বলেন আব্দুল সালাম। 

৫৪ বছর বয়সি আব্দুল সালাম ৩৫ বছর ধরে ঝিনাইদহ জেলায় ভ্যান চালিয়ে সংসার চালান। পাশাপাশি সেখানকার একটি মসজিদে ৪ বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্বও পালন করেছেন তিনি। তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, প্রিয় নবীর দেশে আসবেন। এখানে এসে মক্কা-মদিনায় ইবাদত করবেন। তবে আর্থিক সামর্থ্য না থাকায় সেটা সম্ভব হচ্ছিল না। 

আব্দুল সালাম বলেন, ‘আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি সৌদি বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

আব্দুল সালাম সৌদি আরবে সফররত বাংলাদেশের ৩৪ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে অন্যতম। প্রতিনিধি দলে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র, আইমান সাদিক ও মুনজেরিন শহিদের মতো ইনফ্লুয়েন্সাররাও রয়েছেন। আইমান ও মুনজেরিন অনলাইনে ইংরেজি শিক্ষার মাধ্যম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা। সৌদি বাদশাহর আমন্ত্রণে প্রতিনিধি দলের সদস্যরা ওমরাহ পালন করবেন।

আরো পড়ুন: রঙ্গিন ফুলকপি চাষ করে স্বপ্ন পূরণের পথে কৃষক মিঠুন

আব্দুস সালাম ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যেতে চান। তিনি এসব ত্রাণ ও ওষুধ আল আকসা মসজিদের ইমামের কাছে হস্তান্তর করতে চান। তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App