×

জাতীয়

রমজানে পেঁয়াজ নিয়ে যে সুখবর দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১০:১৯ পিএম

রমজানে পেঁয়াজ নিয়ে যে সুখবর দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

রমজান উপলক্ষে বাজারে সরবরাহ বাড়াতে আমদানি করা ৫০ হাজার টন পেঁয়াজ আগামী সপ্তাহে বাজারে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শুক্রবার (১৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্যে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪’-এর আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

ভোক্তারা সুযোগ-সুবিধা পেলে ব্যবসায়ীরা সরকারের সুবিধা পাবেন উল্লেখ করে সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকার টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের ১ কোটি মানুষকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, সয়াবিন তেল, ছোলা, চিনি ও খেজুর সরবরাহ করছে।

পরে ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের জীবনমানের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এ থেকে উত্তরণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর কাজ করছে।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি আমিন হেলালী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সরকারি, বেসরকারি খাত, ভোক্তা, গণমাধ্যমসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।

সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App