×

জাতীয়

রমজানে সুলভ মুল্যে দুধ, ডিম, মাংস পেলো ৬ লাখ মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পিএম

রমজানে সুলভ মুল্যে দুধ, ডিম, মাংস পেলো ৬ লাখ মানুষ

ছবি: ভোরের কাগজ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ঢাকাসহ ৩৫ টি জেলায় সুলভ মুল্যে দুধ, ডিম, মাংস বিক্রয় করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় উদ্বোধনের দিন থেকে ২৭ রমজান পর্যন্ত ৫ লাখ ৯১ হাজার ৯৭১ জন সুলভ মুল্যে দুধ, ডিম, মাংস ক্রয় করেছেন। 

সোমবার (৮ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টির আভাস

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে রাজধানীতে এ কার্যক্রম শুরু হলেও বর্তমানে ঢাকাসহ ৩৫ টি জেলায় সুলভ মুল্যে দুধ, ডিম, মাংস বিক্রয় করা হচ্ছে। জেলাগুলো হলো ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, নোয়াখালী (সেনবাগ), ফেনী, লক্ষীপুর, ব্রাহ্মনবাড়িয়া, চাঁদপুর, বান্দরবান, রাঙামাটি, রাজশাহী, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, জয়পুরহাট, নাটোর, বগুড়া, চাপাইনবাবগঞ্জ, বাগেরহাট, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নীলফামারী, পঞ্চগড়, পটুয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, রংপুর, মৌলভীবাজার, নওগাঁ (বদলগাছী)। তবে উৎপাদন খরচ ও আনুষঙ্গিক ব্যয় বিবেচনায় ঢাকা জেলা ছাড়া বাকী জেলাগুলোতে পণ্যের দামের তারতম্য রয়েছে এবং বিভিন্ন তারিখে এই কার্যক্রম শুরু হয়েছে। ২৭ রমজান পর্যন্ত মোট এক লাখ নিরানব্বই হাজার একশত আটষট্রি কেজি গরুর মাংস, পাঁচ হাজার একশত একত্রিশ কেজি খাসির মাংস, দুই লাখ ষোল হাজার চারশত সাতাশ কেজি ড্রেসড ব্রয়লার, দুই লাখ আটত্রিশ হাজার আটশত একষট্রি লিটার তরল দুধ ও বিয়াল্লিশ লাখ নয় হাজার তিনশত ছাপ্পান্নটি ডিম বিক্রয় করা হয়েছে। ২৭ রমজান পর্যন্ত সর্বমোট বাইশ কোটি তেত্রিশ লাখ আটষট্রি টাকার এসব পণ্য বিক্রয় করা হয়েছে। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজনের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App