×

জাতীয়

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ১০:২২ পিএম

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের

ছবি: সংগৃহীত

আবহাওয়া দফতর জানিয়েছে, তাপপ্রবাহের বিস্তারে ভ্যাপসা গরমে অস্বস্তি আরো বাড়বে। গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করলেও আগামী কয়েকদিনে এ অবস্থার পরিবর্তন হবে।  

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  

পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় ঝড়বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 

আরো পড়ুন: ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টির আভাস

তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরো বিস্তার লাভ করতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া বার্তায় তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App