×

জাতীয়

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ব্যাংক-রেলওয়ে কর্মকর্তার মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০৯:১৬ পিএম

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ব্যাংক-রেলওয়ে কর্মকর্তার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের পদ্মায় গোসলে নেমে নিখোঁজ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু ও ঢাকা ব্যাংক কর্মকর্তা জুয়েল রানার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে মাইলস্টোন স্কুলের ছাত্র রিয়াদ রামিন আরিদ।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় প্রথমে জুয়েল রানা ও পরে রাজুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আরো পড়ুন: পুঠিয়ায় নারীর গলাকাটা লাশ উদ্ধার

দিঘিরপাড় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ তিনজনের মধ্যে জুয়েল রানা (৪০) ও রিয়াদ আহমেদ রাজুর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। 

এর আগে, বিকেলে ঢাকা থেকে বেড়াতে আসা ৩০-৩৫ জন একটি ট্রলার নিয়ে পদ্মা নদী ঘুরতে বের হন। এ সময় ধানকোড়ার কাছে ট্রলার থামিয়ে ১০-১২ জন গোসলে নামেন। এদের মধ্যে তিনজন পদ্মায় তলিয়ে যান।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফর ফলপ্রসূ হয়েছে: রিজভী

প্রধানমন্ত্রীর সফর ফলপ্রসূ হয়েছে: রিজভী

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

পে-ফিক্সেশনের কারণে বিপাকে সরকারি কর্মচারীরা

পে-ফিক্সেশনের কারণে বিপাকে সরকারি কর্মচারীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App