×

জাতীয়

ছাদ থেকে পরে নারীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৩:১৭ পিএম

ছাদ থেকে পরে নারীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর পুরানা পল্টনের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে মনজুরি আফরোজ (৫৫) নামে এ নারীর মৃত্যু হয়েছে। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৭ এপ্রিল) ভোরের যেকোনো সময় পুরানা পল্টন ৫৯/৩ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত মনজুরির ভগ্নিপতি ড. কাজী এম এম ইকবাল জানান, পুরানা পল্টনের ওই বাড়িটি মনজুরিদের নিজেদের। সেখানে তার মেয়ে ও বোনের সঙ্গে থাকেন মনজুরি। তার স্বামী আক্তার হামিদ খান ২০০৭ সালে মারা গেছেন।

তিনি জানান, ভোরে বাড়ির দারোয়ান তাকে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তখন তার স্বজনদের খবর দেন। পরিবারের ধারণা, ভোরে যেকোনো সময় তিনি বাড়িটির ৬ তলার ছাদে উঠেছিলেন। সেখান থেকেই লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে মনজুরি।

দীর্ঘদিন ধরে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। এছাড়া মানসিকভাবেও অসুস্থ ছিলেন। মেয়েকে নিয়ে তিনি অনেক বেশি চিন্তা করতেন। এসব কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারটির।

পল্টন থানা উপ-পরিদর্শক (এসআই) মো. সুফিয়ান জানান, খবর পেয়ে সকালে ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App