×

জাতীয়

এরশাদের সাবেক স্ত্রী বিদিশার মামলায় গাড়িচালক রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পিএম

এরশাদের সাবেক স্ত্রী বিদিশার মামলায় গাড়িচালক রিমান্ডে

ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার মামলায় গ্রেপ্তার চালক মোর্শেদ মঞ্জুর রুবেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালতে আসামি রুবেলকে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান। শুনানি শেষে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: সরকারের সঙ্গে অলোচনায় প্রস্তুত কর্নেল অলি

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহাতা জারাব এরশাদ এরিকের ব্যক্তিগত সহকারী হিসাবে দেখাশোনা করতেন আসামি মোর্শেদ মঞ্জুর রুবেল। মাঝেমধ্যে তিনি বিদিশা সিদ্দিকের গাড়ি ড্রাইভ করতেন। ২০২৩ সালের আগস্ট মাসের ২৮ বা ২৯ তারিখে বিদিশার মালিকানাধীন ৯০ লাখ টাকা মূল্যের গাড়ি ওয়ার্কশপে মিস্ত্রি দেখানোর কথা বলে প্রেসিডেন্ট পার্ক থেকে নিয়ে যান তিনি। গাড়িটি বাসায় পৌঁছাতে দেরি হচ্ছে কেনো জিজ্ঞাসা করলে মোর্শেদ মঞ্জুর তাকে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে গাড়ি দিতে কালক্ষেপণ করতে থাকেন। গাড়ি কোথায় আছে জিজ্ঞাসা করলে কখনো তার বসুন্ধরার বাসার নিচে রেখেছে, কোনো সময় উত্তরাতে রেখেছে বলে জানান। 

বিষয়টি বিদিশার সন্দেহজনক মনে হলে গত ২৪ মার্চ চব্বিশ ঘণ্টার মধ্যে গাড়ি বুঝিয়ে দেয়ার জন্য বললে তখন সে গাড়ি নিয়ে কুমিল্লার কান্দিরপাড় নামক স্থানে রয়েছে বলে জানান। তার এমন অসংলগ্ন কথাবার্তায় বিদিশা ধারণা করেন, সে তার গাড়ি আত্মসাৎ করেছে। পরে গাড়ির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে বিদিশা ও তার ছেলের বড় ধরনের আর্থিক ক্ষতি সাধন করাসহ প্রাণনাশের হুমকি দেন মোর্শেদ মঞ্জুর। এ ঘটনায় এ বছরের ২৭ মার্চ রাজধানীর গুলশান থানায় বিদিশা সিদ্দিক বাদী হয়ে মামলা দায়ের করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App