×

জাতীয়

নবম ওয়েজ বোর্ডে গুরুত্ব পাবে সাংবাদিকদের স্বার্থ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ০১:০৯ পিএম

নবম ওয়েজ বোর্ডে গুরুত্ব পাবে সাংবাদিকদের স্বার্থ
নবম ওয়েজ বোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, নবম ওয়েজ বোর্ড গঠনে মালিকদের স্বার্থ দেখা হবে না। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তারানা হালিম। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড গঠনের ফাইলটি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবসহ ফাইলটি প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা পাঠিয়েছি। প্রধানমন্ত্রী এ ফাইলে সই করলেই কমিটি অনুমোদন পাবে। তখন ওয়েজ বোর্ড ঘোষণায় আর সময় লাগবে না। আমরা আশা করছি খুব শিগগিরই নবম ওয়েজ বোর্ডের বিষয়টি নিষ্পত্তি হবে। এফডিসির বিষয়ে তারানা হালিম বলেন, চলতি বছরে বাকি সময়ের মধ্যে এফডিসিকে লাভজনক অবস্থায় আনতে না পারলেও ঘাটতির পরিমান অর্ধেকে আনা হবে। বিদেশে কর্মরত শ্রমিকদের ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় সরকারের উদ্যোগের কথা জানিয়ে তারানা হালিম বলেন, বিদেশি মিশনগুলোতে বাংলাদেশি যেসব শ্রমিক কাজ করছেন তাদের অনুকূল ভাবমূর্তি তৈরিতে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করে বিদেশিদের কাছে পৌঁছে দেয়ার কাজ হাতে নেবে তথ্য মন্ত্রণালয়। টেলিভিশন সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য আমরা মাঠে নিয়োজিত সাংবাদিকদের সঙ্গে বসতে চাই। তাদের কথা বিস্তারিত শুনে তা নিয়ে মালিকদের সঙ্গে বসে সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App