×

জাতীয়

তিন ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১২:০১ এএম

তিন ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক রানওয়ের রক্ষণাবেক্ষণসহ বেশ কয়েকটি কাজের উদ্যোগ নেয়ার পরিপ্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ৫ থেকে ৭ মে বিমানবন্দরের এ রানওয়েটি রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।

শনিবার (৪ মে) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ৩ দিন মধ্যরাতে ৩ ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই সময়টাতে রানওয়ের মার্কিং করা, বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণের কিছু কাজ করা হবে।

বিমানবন্দর সূত্র জানায়, রবিবার (৫ মে) এই ৩ ঘণ্টায় বিমানবন্দরে নিয়মিতভাবে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট থাকে। তাদের এই ৩ দিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবা মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনে আরো লাইট স্থাপনের জন্য ২ মাস ৫ ঘণ্টার জন্য শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ করা হয়েছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App