×

জাতীয়

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:২২ পিএম

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা

কমবে তাপমাত্রা/ছবি: সগ্রহীত

দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়ে আবহাওয়া অধিদফতর। তারা বলছে, বৃষ্টি আর বন্যা দুটি একযোগে দেশের উত্তরাঞ্চলে আবারও আঘাত করেছে। কুড়িগ্রাম ও নাটোরসহ উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টি আর বন্যা দুটি একযোগে দেশের উত্তরাঞ্চলে আবারও আঘাত করেছে। কুড়িগ্রাম ও নাটোরসহ উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। তবে এই বন্যা বেশি দিন স্থায়ী হবে না বলে জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে। আগামী ২-৩ দিনের মধ্যে ধরলা, তিস্তা ও সিলেট অঞ্চলের নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নেমে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে রংপুর-রাজশাহী ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও বৃষ্টি হবে। সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া আকাশ মেঘলা থাকায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে হালকা শীত শীত অনুভূত হতে পারে। শুক্রবার দেশের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেখানে গত ২৪ ঘণ্টায় ১৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া কুড়িগ্রাম ও নীলফামারীতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে থাকবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ভারতের বিহারে স্থল লঘুচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে প্রচুর মেঘমালা তৈরি হয়েছে। মূলত এ কারণের এই বৃষ্টিপাত হচ্ছে বলে ভাষ্য আবহাওয়া অধিদফতরের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে রোপণ করা হবে আড়াই লাখ গাছ

রাজশাহী নগরীতে রোপণ করা হবে আড়াই লাখ গাছ

গাজায় ২ মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

গাজায় ২ মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App